১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ


পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসায় শিক্ষক আছেন ১৭ জন। অথচ মাদ্রাসার একজন শিক্ষার্থীও এবার দাখিল পরীক্ষায় পাস করতে পারেনি।

মাদ্রাসার শিক্ষকদের গাফিলতিতে এমন ফলাফল হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, বর্তমানে মাদ্রাসাটিতে ১৭ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। এ বছর মাদ্রাসাটিতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ জন শিক্ষার্থী। কিন্তু একজনও পাস করতে পারেনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯৭৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও ২০০১ সালে এমপিওভুক্ত হয়। এমপিওভুক্ত হলেও মাদ্রাসাটিতে ভবন সংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। এছাড়া, শিক্ষকরা মাদ্রাসায় নিয়মিত আসেন না।

গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, মাদ্রাসার শিক্ষকরা ঠিকমতো পড়াশোনা করায় না। নিয়মিত আসেন না। শুধু বেতন তোলেন। ফলে এলাকার সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এ মাদ্রাসায় দেন না। বিগত ১০ বছর ধরেই মাদ্রাসায় প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থী নেই এবং ফলাফলও খারাপ হচ্ছে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার জাকির হোসাইন বলেন, গ্রামের ছেলেপেলে ঠিকমত পড়ে না। তাই ফলাফল খারাপ হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, ওই মাদ্রাসায় ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *