৪ শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরা সম্ভব: আরাগচি


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি একটি বিষয় বুঝতে পারে যে, চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যায় না, তাহলে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা আবারও স্বাভাবিক পথে ফেরানো সম্ভব। এ সময় তিনি চারটি শর্তের কথাও উল্লেখ করেন। খবর আলজাজিরার।

শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তিনি সৃজনশীল আলোচনা করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকে আবারও কার্যকর পথে ফেরানো অসম্ভব নয়। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে প্রথমে বুঝতে হবে যে চাপ প্রয়োগ করে কোনো কাজ হয় না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে, সম্মানজনকভাবে কথা বলতে হবে, ইরানের অধিকার স্বীকার করতে হবে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

আরাগচি আরও বলেন, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় চলমান পরিস্থিতি এবং কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র : আলজাজিরা



রোহান/সা.এ.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *