দেশের সংকটকালে করোনা আক্রান্তদের চিকিৎসায় অতিজরুরি হয়ে ওঠা অক্সিজেনের প্রয়োজন মেটাতে এগিয়ে আসে আবুল খায়ের গ্রুপ (একেজি)।


২০২০ সালের এপ্রিল মাসে আবুল খায়ের গ্রুপ সিদ্ধান্ত নেয়, দেশের মানুষের জন্য খুলে দেবে তাদের অক্সিজেন প্ল্যান্ট। অক্সিজেন সংকট তীব্রতর হতে পারে—এই আশঙ্কার খবর প্রতিদিন মানুষকে উদ্বিগ্ন করছিল। একেকটি সাধারণ সিলিন্ডার ১০ হাজার টাকায় কিনতে হচ্ছিল এমন অনেক মানুষকে, যাদের দৈনিক রোজগারের পথও তখন বন্ধ। অক্সিজেনের সংকটে একই দিনে বেশ কয়েকজনের করোনা-আক্রান্তে মৃত্যুর খবর উদ্বেগ আরও বাড়ায়। এই পরিস্থিতিতে একেএস স্টিল কারখানায় স্থাপিত দৈনিক ২৬০ টন অক্সিজেন উৎপাদন সক্ষমতার দেশের সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট নিয়ে এগিয়ে আসে আবুল খায়ের গ্রুপ।

প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, যতদিন বাংলাদেশের মানুষদের অক্সিজেন লাগবে, ততদিন প্রয়োজনে কারখানার স্টিল উৎপাদন বন্ধ রাখা হবে। এই অক্সিজেন দেশের মানুষ পাবে একদম বিনামূল্যে। শিল্পে ব্যবহৃত অক্সিজেনকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল গ্রেডের অক্সিজেনে রূপান্তরে প্ল্যান্ট নিজস্ব খরচে তারা নতুন ইউনিটও বসায়। নিজস্ব পরিবহনব্যবস্থার মাধ্যমে সিলিন্ডারে ভরে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে সারাদেশে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *