‘আমার নাম পলি, তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’


হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেশ কড়া বার্তা দিয়েছেন নায়িকা পলি। তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

তার ব্যবহৃত কঠোর ভাষার এই পোস্ট ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পলি লেখেন, ‘সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।’

পলির এমন আক্রমণাত্মক বক্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কাকে উদ্দেশ্য করে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন, কী নিয়ে তার ক্ষোভ সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পোস্টে কারও নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, কোনো ব্যক্তি তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা পোস্ট করায় ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী।

শোবিজ অঙ্গনে পলি বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নিজের মতামত প্রকাশের ক্ষেত্রেও তাকে বেশ সরব দেখা যায়। এবারও কোনো রাখঢাক না করে সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

তবে পলির এই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ জানতে চাইছেন আসলে কার সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছে।

এদিকে পোস্টে ‘জেল-হাজতের ভাত খাওয়ানোর’ হুঁশিয়ারি দেওয়ায় বিষয়টি আরও বেশি নজর কেড়েছে। যদিও এ নিয়ে পলি এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

কাকে উদ্দেশ্য করে পলির এই ক্ষোভ, কী ঘটেছিল এবং পরবর্তী সময়ে তিনি এ বিষয়ে আরও কিছু বলেন কি না সেদিকেই এখন নজর ভক্ত ও অনুসারীদের।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *