টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


প্রজ্ঞাপন অনুযায়ী সরকারের এই প্রণোদনা পেতে হলে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। ওই সময়সীমার পর স্থাপিত কোনো ব্যবস্থার ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পর গ্রাহক প্রথমে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহার করবেন। ব্যবহারের পর যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে, তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সেই বিদ্যুতের হিসাব অনুযায়ী গ্রাহককে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ দেওয়া হবে।

বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের তথ্য সংরক্ষণ করবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ নিরূপণ, প্রণোদনাসহ বিদ্যুতের মূল্যসংক্রান্ত তথ্য সংরক্ষণের দায়িত্বও বিতরণ সংস্থার ওপর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *