চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…


অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক
হায়েক শুধু অভিনেত্রী হিসেবে নিজেকে আটকে রাখেননি, তিনি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে লাতিনা মানুষ ও নারীদের গল্প বলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।‘ফ্রিদা’র পাশাপাশি ‘আগলি বেটি’সহ বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্পের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। পরে পরিচালনায়ও হাতেখড়ি হয় তাঁর। ২০০২ সালের টেলিভিশন চলচ্চিত্র ‘দ্য মালদোনাদো মিরাকল’ পরিচালনা করে তিনি এমি পুরস্কার জেতেন।

কত টাকার মালিক সালমা হায়েক
সালমা হায়েকের নির্দিষ্ট বার্ষিক আয় বা পারিশ্রমিকের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে নেই। তবে সেলিব্রিটি নেট ওর্থের তথ্যমতে জানা যায়, তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০০ মিলিয়ন ডলার। এ হিসাব শুধু অভিনয়ের পারিশ্রমিক নয়,  প্রযোজনা, ব্যবসা থেকে এসেছে। মেক্সিকোর ‘টেলিনোভেলা’র তরুণ অভিনেত্রী থেকে হলিউডের তারকা, এরপর অস্কার মনোনীত অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক—সালমা হায়েকের ক্যারিয়ার তাই শুধু সাফল্যের গল্প নয়; এটি পরিচয়, লিঙ্গ, ভাষা, বয়স ও ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে নিজের জায়গা তৈরি করার গল্পও। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে সবচেয়ে বেশি সাহস দিয়েছে ‘না’ শব্দ। যে কারণে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয়, “না” শব্দটির চেয়ে আর কিছু বেশি অপছন্দ করি না।’
সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি, সিবিএস নিউজ, ভ্যানিটি ফেয়ার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *