চট্টগ্রামে বাসা থেকে হিজড়াদের ‘গুরু মা’র মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বাসা থেকে হিজড়াদের ‘গুরু মা’র মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর খুলশী থানার শহীদ মিনার কলোনিতে নিজ বাসা থেকে মৌসুমী নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী মৌসুমী হিজড়াদের একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন।
জার্নাল ডেস্ক
চট্টগ্রাম নগরীর খুলশী থানার শহীদ মিনার কলোনিতে নিজ বাসা থেকে মৌসুমী নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী মৌসুমী হিজড়াদের একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, তাঁর গলায় একটি কালো দাগ দেখা গেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হিজড়াদের একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন।
শনিবার নগরীর খুলশী থানার শহীদ মিনার কলোনি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৌসুমী নামে ওই হিজড়ার আনুমানিক বয়স ৫৫ বছর।
খুলশী থানার ওসি আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, “সকালে মৌসুমীর শিষ্যরা বাসায় গেলে গেইট বাইরে থেকে বন্ধ দেখে ভেতরে প্রবেশ করেন। এরপর বিছানায় উপুড় হয়ে শোয়া দেখতে পান এবং পুলিশকে খবর দেন।”
মৌসুমীর গলায় ‘একটি কালো দাগ’ থাকার কথা জানিয়ে ওসি বলেন, “আশেপাশে সিসি ক্যামেরার ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনএমচট্টগ্রাম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();