যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত


রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩৩) নামের আরেক যুবক গুরুতর আহত হন, তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকারিয়া চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ইমরানকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় জাকারিয়া নামের একজন জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *