মাদ্রাসাছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড


নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইলে শিশু সহিংসত দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মেরাজ আলী (২৫) চুয়াডাঙ্গার দাড়ুমহুদার উপজেলার কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই ওই মাদ্রাসা শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন। দুই মাসে তাকে একাধিকবার বলাৎকার করেন ওই শিক্ষক। বিষটি জানাজানি হলে অভিযুক্ত মেরাজ আলী মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদীসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার সকালে বিচারক রায় ঘোষণা করেন।

নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ জানিয়েছেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *