উত্তরায় সেন্টারপয়েন্টের রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


ঢাকার শাহজালাল বিমানবন্দর লাগোয়া সেন্টারপয়েন্ট বিপণিবিতানের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে বিপণিবিতানের পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *