আলোচিত টেস্টে পাকিস্তান দলে অভিষেক তিনজনের


গাজি ঘোরি, রাজাউল্লাহ, মোহাম্মদ ইমরান ও সাইম আইয়ুব—এজবাস্টন টেস্টে পাকিস্তান দলে পরিবর্তন এই চারটি। সাইম ছাড়া বাকি তিন ক্রিকেটারেরই হয়েছে অভিষেক।

এজবাস্টন টেস্টে পাকিস্তানের দল নিয়ে আলাদা আগ্রহ ছিল সবার। কারণটা মাঠের বাইরে পাকিস্তানের কর্মকাণ্ড।

লর্ডস টেস্টের পর পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছিল সাতজন ক্রিকেটারকে।এমনকি তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। দলে নতুন করে নেওয়া হয়েছে সাতজনকে, এরমধ্যে পাঁচজনেরই ছিল না টেস্ট খেলার অভিজ্ঞতা। দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও বরখাস্ত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *