ফেনীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২


ফেনীতে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ডাকাত দলের সদস্য, আন্তঃজেলা চোরচক্র ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিসহ বিভিন্ন অপরাধে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণপুকুর পাড় ও ফেনী সরকারি কলেজের পেছনের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার লাকসাম এলাকার মো. শুকুর প্রকাশ কানা শুক্কুর (২৬), ফেনী পৌরসভার বিরিঞ্চির মো. আব্দুল মমিন (৪৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ির কাউছার হোসেন আশিক (২৩)।

পুলিশের দাবি, এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ডাকাতচক্রের বিরুদ্ধে ফেনী মডেল থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

​পৃথক এক অভিযানে চট্টগ্রাম থেকে গাজীপুরগামী কাভার্ডভ্যান থেকে অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় জাহাঙ্গীর আলম (৪১) নামে চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করে পুলিশ। এছাড়া অভিযানের বাকি অংশে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, তালিকাভুক্ত মাদককারবারি ও সেবীদের গ্রেফতার করা হয়।

​অভিযানের বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জেলাজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। ডাকাত দলের সদস্য ও চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ২২ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা থেকে চুরি, ডাকাতি ও মাদকের অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।      

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *