চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর


কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে ঘরের উঠানের একটি গাছের ডাল কাটতে যান রাশেদা। এ সময় অসাবধানতাবশত একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়লে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা নিচে পড়ে যান।

নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক বলেন, দুপুরের দিকে রাশেদা ঘরের পাশের গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বিকট শব্দে আমরা ঘর থেকে বের হই। এসে দেখি, তার নিথর দেহ পড়ে আছে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *