ঝিনাইদহে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন


ঝিনাইদহের কালীগঞ্জে হত্যা মামলায় আল আমিন পাটোয়ারী (২৬) নামের এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস পাটোয়ারী (৫৬) নামের আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল আমিন পাটোয়ারী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুস আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল আমিন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট আল আমিন ও ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল আমিনকে ফাঁসি ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ছেলেকে ৫০ হাজার টাকা ও বাবাকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *