খুলনা চেম্বার অব কমার্স নির্বাচন স্থগিত
হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। মামলাটি হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
