মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ঝিনাইদহের মহেশপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। সেই সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগীর মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
