আর্জেন্টিনার কোন কোন ফুটবলার ক্লাব বদলেছেন, কোথায় গেছেন
নাহুয়েল মলিনা
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে আবারও ইতালির সেরি আ-তে ফিরেছেন এই রাইট-ব্যাক। ১ কোটি ৩০ লাখ ইউরো খরচ করে তাঁকে দলে ভিড়িয়েছে রোমা। এই ক্লাবে তিনি জাতীয় দলের সতীর্থ পাওলো দিবালা, সান্তিয়াগো কাস্ত্রো ও মাতিয়াস সৌলের সঙ্গে একসঙ্গে মাঠ মাতাবেন।
ক্রিস্টিয়ান রোমেরো
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ছেড়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক রোমেরো। তাঁকে নিজেদের তাঁবুতে টানতে ৪ কোটি ইউরো খরচ করেছে স্প্যানিশ ক্লাবটি।
