পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা কর‌বে দুদক 


ভুয়া কাগজপত্র তৈরী ক‌রে পরস্পর যোগসাজ‌শে জালিয়াতির মাধ্যমে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুর ক‌রে তা আত্মসাতের অভি‌যো‌গে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেকো‌নো সময় তা‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের কর‌বে ক‌মিশন।

র‌বিবার (২৩ আগস্ট) দুদ‌কের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

দুদক জানিয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাত করেছেন। পরে সেসব অর্থ পাচারও ক‌রে‌ছেন। 

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হ‌য়ে‌ছে।

মামলার আসামিরা হলেন—এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এফভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. কাওসার হোসেন। ১০ আসামির ম‌ধ্যে ৮ জনই পদ্মাব‌্যাং‌কের কর্মকর্তা। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *