দেশের যেসব এলাকায় ভারী বৃষ্টির আভাস
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে দেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। আগামী ৯ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকা এই পূর্বাভাসে নদী বন্দরগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। এর পাশাপাশি এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানতা অবলম্বন করে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এমআরএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
