শেরপুরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার


শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার সাড়ে ১৪ ঘণ্টা পর একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার(২৪ আগস্ট) ভোররাতে কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুর থেকে তাদের মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় বলে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান।

মৃতরা হল-ওই এলাকার হযরত আলীর ছেলে রোহান (৮) ও ওবায়দুরের ছেলে শিশু ইসমাইল (৯)।

পুলিশ ও এলাকাবাসী বলছে, রোববার বেলা দুপুর ২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাদের সন্ধান পাননি।

রোহান ও ইসমাইল প্রায়ই স্থানীয় নদী ও বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না। এ কারণে নিখোঁজের পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে তারা ডুবে যেতে পারে।

এর মধ্যে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ওসি আশরাফুজ্জামান বলেন, “পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি উতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *