ময়মনসিংহে ৬০০ বস্তা সার মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা


প্রকাশিত: ১৭:৩৯, ২৪ আগস্ট ২০২৬  
আপডেট: ১৭:৪১, ২৪ আগস্ট ২০২৬


ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ময়মনসিংহে ৬০০ বস্তা সার মজুত, ব্যবসায়ীর জেল-জরিমানা

ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ৬০০ বস্তা সার মজুদ করায় এক খুচরা সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অপর এক ব্যবসায়ী ৫ হাজার জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

ইউএনও সানজিদা রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর এ আলম নামক একজন খুচরা সার বিক্রেতার দোকানে ৬০০ বস্তা অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে শ্যামল চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের মাঝে সারের সঠিক বিপনন নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *