তোমার বুকে অথৈ পানি, সাদা ফেনার ঢেউ


​রূপসাগরের কন্যা

শাহানাজ শিউলী

রূপের সাগর কন্যা তুমি, মুক্তোঝরা হাসি,
বালুচরে আছড়ে পড়ে ঢেউয়ের রাশি রাশি।

​তোমার বুকে অথৈ পানি, সাদা ফেনার ঢেউ,
আকাশ-জলের প্রেমের বাঁধন জানে না তো কেউ।

​দিনের আলোয় সাগর করে রং বদলের খেলা,
রাতের বেলায় চাঁদের আলোয় বসায় মিলনমেলা।

​গাংচিলেরা ডানা মেলে ফিরে আপন নীড়ে,
মাতাল হাওয়া শান্তি আনে সাগরপাড়ের তীরে।

​নীল আকাশের মিলন ঘটে সাগরজলের বুকে,
সাদা ফেনা ঢেউ খেলে যায় আপন মনের সুখে।

​গভীর রাতে একলা সাগর বাজায় করুণ সুর,
সেই সুরেতে মন হারিয়ে যায় সে অচিনপুর।

​সূর্য যখন অস্ত নামায়, মন কাড়ে তার রূপ,
রূপের মায়ায় আটকে পড়ে সবাই থাকে চুপ।

​ভাটার সময় লাল কাঁকড়া দলে দলে আসে,
রূপমোহিনী রূপের সাগর সবাই ভালোবাসে।

​তোমার প্রেমে বারে বারে হারিয়ে আমি যাই,
তোমার মায়ার অসীমতায় নিজের খুঁজে পাই।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *