ইন্দোনেশিয়ায় দুর্নীতিবিরোধী স্লোগানে পার্লামেন্ট অভিমুখে হাজারো মানুষ


দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তি ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবন অভিমুখে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছেন ইন্দোনেশিয়ার হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গত বছরের দাঙ্গা ও সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্ণ হওয়ার দিনে রাজধানী জাকার্তায় এই গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ২০০৮ সাল থেকে ঝুলে থাকা ‘সম্পদ বাজেয়াপ্তকরণ বিল’ অবিলম্বে পাসের দাবি জানাচ্ছেন, যার মাধ্যমে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ রাষ্ট্র বাজেয়াপ্ত করতে পারবে। অনেক বিক্ষোভকারী দুর্নীতিবাজদের মৃত্যুদণ্ডের বিধান রাখারও জোর দাবি তোলেন।

আন্দোলনের মুখে পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদসহ শীর্ষ আইনপ্রণেতারা বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিলটি পাস না হলে পদত্যাগের লিখিত অঙ্গীকার করেন।

তবে দুর্নীতির পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাম্প্রতিক দুর্নীতি ও খাবারে বিষক্রিয়ার অভিযোগে বিতর্কিত বিনামূল্যে টিফিন কর্মসূচি বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং সামাজিক ক্ষেত্রে সামরিকীকরণের মানসিকতা বন্ধের দাবি জানান।

দিনভর বিক্ষোভ শেষে সন্ধ্যার দিকে একাংশ সদস্য কড়া নিরাপত্তার প্রাচীর ভেঙে এগোতে চাইলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় একটি পুলিশ পোস্ট ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভ ঘিরে জাকার্তা জুড়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয় এবং আগাম সতর্কতার অংশ হিসেবে পুলিশ পরিবেশ বিনষ্টের অভিযোগে ৬৫ জনকে আটক করে। জাকার্তা ছাড়া ইয়োগ্যাকার্তা ও মাকাসার শহরেও দুর্নীতিবিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *