Aunik Siddike

অনুপস্থিত আসামিদের বিচার নিয়ে প্রশ্ন, ট্রাইব্যুনাল বললেন ‘উপায় না দেখালে কথা শুনব না’

বিচারক মঞ্জুরুল বাছিদ বলেন, রোম স্ট্যাটিউটের (রোম সংবিধি) ৬১ নম্বর ধারায় বলা আছে, অভিযুক্ত স্বেচ্ছায় আসলেন, শুনলেন। পরে যদি অভিযুক্ত না আসেন, আইনজীবীও না দেন, তখন অনুপস্থিতিতে বিচার করা যাবে। এই বিধান মানতে গেলে অপরাধীদের বিচার হবে না উল্লেখ করে বিচারক মঞ্জুরুল বাছিদ বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে হতাহতদের বিচার পাওয়ার অধিকার আছে। এরপর বিচারপতি নজরুল ইসলাম…

Read More

সাবেক এমপি ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, জব্দ ৩ শতাধিক দলিল

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের কার্যালয়ে অভিযান শেষে সেটি সিলগালা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের ১৬ তলার এ কার্যালয়ে চার দিন ধরে চালানো এ অভিযানে তার সম্পদ সংক্রান্ত তিনশর বেশি দলিল জব্দ করা হয়েছে। সেখানে কয়েকশ চেকবই, সাতটি ইলেকট্রনিক ডিভাইস এবং স্থায়ী আমানত…

Read More

উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতাকে দমনে উসকানি ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ তিন সাংবাদিককে আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দুজন হলেন মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট…

Read More

পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ

নবম জাতীয় পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সোমবার (১৭ আগস্ট) বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের…

Read More

ইরান যুদ্ধ বন্ধের পথে ‘বাধা হয়ে দাঁড়ালে’ ওমানে বোমা মারার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান ‘বাধা হয়ে দাঁড়ালে’ দেশটিতে বোমা মারার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্প পারস্য উপসাগরের মিত্র দেশটিকে একই ধরনের হুমকি দিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। প্রায় ছয় মাস পূর্ণ হতে চলা এই যুদ্ধ বন্ধ করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে স্থানীয়…

Read More

১৭টি মন্ত্রিসভা বৈঠকে ১০৮ সিদ্ধান্ত, বাস্তবায়ন ৭৪ শতাংশ

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ১০৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৭৪ শতাংশ। বাকি ২৮টি সিদ্ধান্ত বা ২৬ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক…

Read More

গ্রিন রোডের রুপসা রেস্তোরাঁয় লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রিন রোডের রুপসা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘর নোংরা ও অপরিচ্ছন্নসহ বিভিন্ন কারণে সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী হাকিম সিরাজুম মুনীরা কায়ছান এ জরিমানা করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার। মেঝে ভাঙা, রেফ্রিজারেটরে যথাযথ লেবেলবিহীন অবস্থায় মাছ, মাংস, গ্রিল…

Read More

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাবেক বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এমন নির্দেশনা দিয়েছেন।  সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেফতার বা হয়রানি না করা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখে এমন আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের…

Read More

খাদ্যতালিকায় খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেছেন জাপান প্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।…

Read More

সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

বাংলাদেশের কূটনীতিকেরা মনে করেন, শেখ হাসিনার বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করলে দুই দেশের আস্থার সংকট অনেকটাই কাটতে পারে। ৫ আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ঘটনাটি যে ঢাকা-দিল্লি সম্পর্কের আস্থার পথে নতুন বাধা তৈরি করেছে, গত দুই সপ্তাহে বাংলাদেশ বিভিন্ন আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে তা স্পষ্ট করেছে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী…

Read More