পিরুজালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম খলিফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় খলিফা মার্কেটে পিরুজালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন,প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে…
