গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলা হচ্ছে: নাহিদ
বিদ্যুৎ ও গ্যাস–সংকট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক এক কর্মসূচিকে ইঙ্গিত করে গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ‘এগুলো হঠকারিতা’। আজ সোমবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে হঠকারিতা। বলা হচ্ছে, বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ…
