বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের বাড়িতে লুটপাটের অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কয়েকটি পরিবারের কাছে চাঁদা দাবি করা হয়েছে অভিযোগ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুলনা ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার মুলনা…

Read More

‘গোপন তৎপরতায় লিপ্ত’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয় খতিয়ে দেখতে কমিটি গঠন

‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষকের বিষয়ে খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি–সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক…

Read More

উদীচীর কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন খারিজ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ঢাকা মহানগর উদীচীর সম্মেলনসহ সংগঠনটির অন্যান্য কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিবাদীপক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার সহকারী জেলা জজ আদালত আবেদনটির ওপর শুনানি শেষে এ আদেশ দেন। মামলা সংশ্লিষ্ট সূত্রে…

Read More

পরমাণু হামলা হলে বিশ্বজুড়ে সব মার্কিন ঘাঁটি দখলের হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। রুশ বার্তা সংস্থা তাসের (TASS) বরাতে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পরমাণু…

Read More

আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার

গত রোববার আরজি করের ওই নারী চিকিৎসকের মৃত্যুর দুই বছর পূর্তির দিন পানিহাটির একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, কেন ওই চিকিৎসকের বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও তাঁর মরদেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। ওই সময় কোনো ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াই মরদেহ সৎকার করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। এরপর বারাকপুর পুলিশ…

Read More

দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না মৎস্যচাষিরা

সাতক্ষীরার এল্লার চরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ল্যাবরেটরির কার্যক্রম প্রায় থমকে গেছে। পর্যাপ্ত জনবল ও দক্ষ টেকনিশিয়ানের অভাবে কোটি টাকা ব্যয়ে স্থাপিত পিসিআর ল্যাব, হ্যাচারি ও কোয়ারেন্টাইন ল্যাবের মতো আধুনিক প্রযুক্তির সুফল পাচ্ছেন না স্থানীয় মৎস্যচাষিরা।   চাষিরা জানিয়েছেন, সাতক্ষীরায় চিংড়িচাষিদের দীর্ঘদিনের দাবির মুখে কোটি কোটি টাকা ব্যয়ে রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার ল্যাব…

Read More

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান আজ বাসস’কে বলেন, ‘গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরো ৫ কার্গো এলএনজি…

Read More

ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময়

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে। যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন কমিটি ঘোষণার মধ্যদিয়ে ছাত্রদলের ইতিহাসে ‘রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটের’ কমিটি দেওয়া রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির নেতৃত্বাধীন কমিটির অধ্যায় শেষ হতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির…

Read More

ছাত্ররাজনীতি থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

ছাত্রজীবনে রাজনীতির হাতেখড়ি। এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং দীর্ঘদিন বিএনপির মহাসচিব—রাজনীতির মাঠে পাঁচ দশকের বেশি সময়ের পথচলায় এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত…

Read More