শেরপুরে সাক্ষী রেখে দিলে ধরা পড়ে যাওয়ার ভয়ে শিশু রাজুকে হত্যা
সাক্ষী রেখে দিলে ধরা পড়ে যাওয়ার ভয়ে ১১ বছরের নিষ্পাপ শিশু রাজু হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারী ও চোরাই ইজিবাইক কারবারি চক্র। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আড়াশ গাবরগাড়ী এলাকা থেকে নিখোঁজের দু’দিন পর ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী…
