জাতীয় যুব কনভেনশন সফল করতে ইসলামী যুব আন্দোলনের বিশেষ বৈঠক


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন সফল, সুশৃঙ্খল ও ব্যাপকভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কনভেনশন বাস্তবায়ন কমিটির প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের যুবসমাজ জাতির সবচেয়ে বড় শক্তি। নৈতিকতা, দেশপ্রেম, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গঠনে যুবসমাজকে প্রস্তুত করতে হবে। এ লক্ষ্যেই জাতীয় যুব কনভেনশনকে একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জাতীয় যুব কনভেনশনকে কেন্দ্র করে দেশব্যাপী প্রচার-প্রচারণা জোরদার, সাংগঠনিক প্রস্তুতি বৃদ্ধি, জেলা ও মহানগর পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা এবং বিপুলসংখ্যক তরুণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, “আগামী ২৫ সেপ্টেম্বরের জাতীয় যুব কনভেনশন হবে বাংলাদেশের যুবসমাজকে নৈতিকতা, আদর্শ, দক্ষতা ও দেশপ্রেমের ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ঘোষণার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আমরা চাই, দেশের তরুণরা হতাশা ও অপসংস্কৃতি থেকে বেরিয়ে দেশ ও মানবতার কল্যাণে নিজেদের প্রস্তুত করুক।”

তিনি জাতীয় যুব কনভেনশন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সচেতন যুবসমাজের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মাদ মারুফ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, অ্যাসিন্টান্ট সেকেরেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, অর্থ সম্পাদক কে এম শামিম আহমেদ, সাংগঠ‌নিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি একেএম আবদুজ জাহের আরেফী,

যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, বিজ্ঞান ও প্রযু‌ক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী হাফিজুল হক ফাইয়াজ, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *