২৪ ঘণ্টায় ৬২৭২১ ইয়াবা-২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২৩৭
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবা, প্রায় ২৫ কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসংক্রান্ত ৬৫টি মামলা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ২৩৭ জনকে। রোববার (২৩ আগস্ট) থেকে সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়।…
