চট্টগ্রামে হাসপাতাল-স্কুলে সিডিএ চেয়ারম্যানের অভিযান, নানা অনিয়ম
পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম মহানগরীর চারটি হাসপাতাল ও দুইটি বেসরকারি স্কুলে পার্কিং সংকট, নকশা লঙ্ঘনসহ নানান অনিয়ম দেখতে পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, সার্সন রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল-সিজিএস (চট্টেশ্বরী ক্যাম্পাস) এবং জামালখানের চট্টগ্রাম আইডিয়াল হাই…
