একটি বিড়ালকে আটক করতে লাগল তিন বছর
উত্তরটা লুকিয়ে আছে বিড়ালের স্বভাবে। নিউজিল্যান্ডের বেশির ভাগ বুনো বিড়াল এসেছে উত্তর আফ্রিকার শিকারি বিড়ালের বংশ থেকে। শিকার এদের রক্তে। নাইন লাইভস কখনো একই জায়গায় দুইবার ফাঁদের কাছে আসত না। আবহাওয়া বদলাত, চাঁদের আলো বদলাত, আর সে বদলে ফেলত নিজের পথ। মেন্টর বলছিলেন, রাতের পর রাত অপেক্ষা করেও কিছু মেলেনি বহুবার। জঙ্গলে বসে থাকা, নিঃশব্দে,…
