সূত্রাপুরে অস্ত্র উদ্ধার মামলায় আইনজীবীসহ ৪ জন রিমান্ড
ঢাকার সূত্রাপুরে একটি দোকান থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধারের মামলায় আইনজীবীসহ চারজনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অস্ত্রগুলো কীভাবে, কোথা থেকে এবং কী উদ্দেশে সেখানে নেওয়া হয়েছিল—তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া চার আসামি…
