খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু


খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উসিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তাদের দুই ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে উসিমং মারমা বাড়ির উঠানে গোসল করছিলেন। এ সময় তার স্ত্রী চাইয়্যাং মারমা বারান্দায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির ছাদের ওপর থাকা বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে সোলারে আগুন ধরে গেলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনেন।

মাইসছড়ি পুনর্বাসন এলাকার কার্বারি নয়ন কুমার ত্রিপুরা বলেন, বজ্রপাতে একই এলাকার স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের দুই ছেলে রয়েছে।

নিহতদের বড় ছেলে আখ্র মারমা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় সোলারের ওপর বজ্রপাত হলে বাবা-মা দুজনই ঘটনাস্থলে মারা যান।

প্রবীর সুমন//বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *