চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী


চলতি বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, আমাদের কারিগরি কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী তিস্তাপাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দীর্ঘদিনের জটিলতা নিরসনে পুনরায় বসে আলোচনার মাধ্যমে বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্পের সমাধানে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে রাজনৈতিক কারণে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়েও আশ্বস্ত করেন।

পরে প্রতিমন্ত্রী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। সেখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙনরোধে জিওব্যাগ ফেলার নির্দেশনা দেন।

আমিরুল হক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *