সরকার শুধু লোক দেখানো কিছু কাজ করছে: শেখ ফজলুল করীম


বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার শুধু লোক দেখানো কিছু কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ছয় মাস। কিন্তু দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায় না। শুধু লোক দেখানো কিছু কাজ করছে। সেগুলো আদৌ বাস্তবসম্মত কি না তা দেখার মতো সরকারের কোনো কার্যকর লোক নেই বলেই আমাদের মনে হয়। সমগ্র দেশ আজ লোডশেডিংয়ের নির্যাতনে অতিষ্ঠ।’

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় শেখ ফজলুল করীম মারুফ এসব কথা বলেন। মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘নগরবাসীর বিদ্যুৎ, গ্যাস, পানি ও তেলের দুর্ভিক্ষ চলছে মনে হয়। এগুলোর দিকে নজর না দিয়ে ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জন্য অতিরিক্ত কর আরোপের খবর শোনা যাচ্ছে। ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না।’

নগর সভাপতি আরও বলেন, ‘সরকারের ছয় মাসের শাসনব্যবস্থাকে আমরা ভুলে যেতে চাই। এভাবে দেশ চললে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে সময় লাগবে না। রাজধানীর বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড জনমনে ভীতির সঞ্চার করেছে। নারীরা নিজেদের সম্ভ্রম নিয়ে বাসায় ফিরতে পারবে কি না সে বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর পদক্ষেপ দেখতে চাই। জীবন বাঁচানোর জন্য শহরে এসে, জীবনটাই মনে হয় আগে বিলিয়ে দিতে হচ্ছে। নগরের জনগণকে কড়া নিরাপত্তা না দিতে পারলে নগরবাসী যে কোনো সময় ফুঁসে উঠতে সময় লাগবে না।’ 

এমইউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *