ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ


প্রকাশিত: ২২:১০, ১৪ আগস্ট ২০২৬  
আপডেট: ২২:৫৪, ১৪ আগস্ট ২০২৬


সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ


সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী তালা থানায় মামলা করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে যাওয়ার পর রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলা হয়। একইসঙ্গে ওই যুবক তাকে নিজেদের ভাড়া বাসায় রাত যাপনের প্রস্তাব দেন এবং বাসায় তার মা-বোন রয়েছে বলে আশ্বস্ত করেন। সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান করলে নাস্তায় কৌশলে ওষুধজাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরে অচেতন বা অসুস্থ অবস্থার সুযোগে দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, অভিযুক্তরা রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তবে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঢাকা/শাহীন/রাজীব





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *