ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু


দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৫৯ জনের মৃত্যু হলো।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৫৯ জন। ৭৮ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হন ১২৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮১ জন, চট্টগ্রামে ৭৯ জন, খুলনায় ৬৭ জন ও ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ৩১ জন এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৬ হাজার ৬৮৪ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *