দুবছর পর ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নৌকাবাইচ


ব্রাহ্মণবাড়িয়ায় দুবছর পর হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। জেলার ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে নৌকাবাইচের মতো আয়োজন গুরুত্বপূর্ণ।

তবে, নৌকাবাইচকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করা যাবে না। এ ছাড়া বাইচে অংশ নেওয়া বা দর্শনার্থীদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ আয়োজন করতে চাই।

উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *