কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত


প্রকাশিত: ১৩:৫৬, ৩ আগস্ট ২০২৬  


গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া


গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, নিয়মিত প্রশাসনিক তদারকির অংশ হিসেবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করা হয়। সেখানে দাপ্তরিক কার্যক্রম এবং সেবা গ্রহণে আসা মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া কাশিমপুর থেকে কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান।

ঢাকা/রফিক/ফিরোজ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *