বেলাবোতে এক মাদ্রাসার ১৬ পরীক্ষার্থীর পাশ করেনি কেউ 


নরসিংদীর বেলাবো উপজেলার সুটুরিয়া ফজলুল হক দাখিল মাদ্রাসায় চলতি বছরের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা বোর্ড ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

পরীক্ষার এমন বিপর্যয়কর ফলাফলের বিষয়ে জানতে মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে অসুস্থ দাবি করে ঢাকায় আছেন বলে জানান। একই সঙ্গে পরীক্ষার ফলাফলের বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।

শতভাগ অকৃতকার্য হওয়ার সত্যতা নিশ্চিত করে বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক জানান, সুটুরিয়া ফজলুল হক দাখিল মাদ্রাসায় এমন বিপর্যয়ের সঠিক কারণ জানতে চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে লিখিত কৈফিয়ত চাওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ভুয়া এনটিআরসিএ (NTRCA) সনদধারী শিক্ষক কর্মরত আছেন, যার প্রভাব পড়েছে শিক্ষার সার্বিক পরিবেশ ও ফলাফলে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *