ভালোবাসার নতুন গল্পে ইয়াশ-নিহা


ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এবার আসছে এই জুটির ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘মনের মতো মন’।

নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে নিহার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে। এর আগে ‘নিয়তি’, ‘উইশ কার্ড’, ‘জনম জনম’, ‘অবুঝ পাখি’ নাটকে ইয়াশ-নিহা জুটি বেঁধে দর্শকদের মনোযোগ কেড়েছিলেন।

অভিনেত্রী নাজনীন নিহা বলেন, কিছু গল্প দারুণভাবে মনে আঁচড় কাটে; যার শুরু থেকে দর্শক অপেক্ষা করে শেষ পরিণতি দেখার। ‘মনের মতো মন’ তেমনই এক ভালোবাসার গল্পের নাটক, যা দর্শক প্রত্যাশা পূরণ করবে।
এতে ইয়াশ-নিহা জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান, জয় শাহরিয়ার বাপ্পি প্রমুখ।

শিগগিরই নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *