ময়মনসিংহে অটোচালক হত্যায় একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ২২:২৬, ৩১ আগস্ট ২০২৬  


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ || রাইজিংবিডি.কম

ময়মনসিংহে অটোচালক হত্যায় একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ


ময়মনসিংহে অটোচালক মো. নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস  এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামির না পলাশ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন- তোফায়েল আহমেদ নাসিম এবং শাকিল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন বলেন, রায়ে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়; যা হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নাসিম ও শাকিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাদের আরো ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জানুয়ারি অটোচালক নাজিমদ্দিনকে হত্যার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন তার ভাই নাছির উদ্দিন। মামলায় তোফায়েল আহমেদ নাসিম, পলাশ ও শাকিলকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৫ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এই রায় ঘোষণা করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *