ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
প্রকাশিত: ২২:৪৫, ১ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ || রাইজিংবিডি.কম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মমিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার রাজিবপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মমিন মিয়া ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, মমিন মিয়াসহ তিনজন ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি ছাতার নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মমিন মিয়া মারা যান। আহত হক দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঢাকা/মিলন/রাজীব

