মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন, সভাপতি- হাবিব, সাধারণ সম্পাদক-মীর হোসেন


দীর্ঘদিন পর উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা টাউন হল প্রাঙ্গণে নানা সাঁজসজ্জার মধ্য দিয়ে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে ও সদস্য সচিব মীর হোসেন’র সঞ্চালনয় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপিত ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংক ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ১০১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও মো. মীর হোসেেনকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নুরুজ্জামান মাস্টারের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

সম্মেলন শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নানা স্লোগানে সম্মেলন স্থলে যোগ দেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের আনুমানিকতা শেষ হয়।



সালাউদ্দিন/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *