সালমান খান ও বোন আলভিরাকে আদালতের সমন, প্রতারণার মামলা
প্রতারণার অভিযোগটি অবশ্য নতুন নয়। অরুণ গুপ্ত প্রথমে ২০২১ সালে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও বিষয়টির সুরাহা না হওয়ায় তিনি অবশেষে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি শেষে এবার সালমান, আলভিরা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন জারি করেছেন চণ্ডীগড় জেলা আদালত।
তবে অভিযোগ অস্বীকার করেছে ‘বিয়িং হিউম্যান জুয়েলারি’র সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালে অরুণ গুপ্তের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেখানে সালমান খান বা আলভিরা খান অগ্নিহোত্রীর কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। প্রতিষ্ঠানের বক্তব্য, সালমান খান ফাউন্ডেশন ২০১৫ সালে শুধু ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স দিয়েছিল। গয়নার ব্যবসা পরিচালনা, বিপণন, পণ্য সরবরাহ ও বিক্রির সম্পূর্ণ দায়িত্ব ছিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর ওপর।
এদিকে আদালতের সমনের পর এখনো সালমান বা আলভিরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আগামী ৫ অক্টোবর আদালতে তাঁদের উপস্থিতির পর মামলার পরবর্তী শুনানির দিকেই নজর থাকবে।
