সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২


সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি চালক আশিক আহমেদ।

ওসি রাকিবুল বলেন, “ঠাকুর হাওলদার ছেলে বিষ্ণু হাওলদারকে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদারের মৃত্যু হয়।”

স্থানীয়রা আহত অবস্থায় বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *