টাঙ্গাইলে ৩ হাসপাতাল সিলগালা, একটিকে জরিমানা 


প্রকাশিত: ২২:৩০, ৪ আগস্ট ২০২৬  


টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

টাঙ্গাইলে ৩ হাসপাতাল সিলগালা, একটিকে জরিমানা 


টাঙ্গাইলে অনুমোদনহীন তিনটি হাসপাতাল সিলগালা এবং একটি হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন।

বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালের অনুমোদন-সংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানিয়েছেন, টাঙ্গাইল জেলায় ৬০০টির বেশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির। অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ঢাকা/কাওছার/রফিক





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *