নতুন লুকে পূর্ণিমা
নতুন লুকে পূর্ণিমা
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বয়স যেন তার নিকট হার মানে। অভিনয়ে বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সক্রিও তিনি।
বিনোদন
বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বয়স যেন তার নিকট হার মানে। অভিনয়ে বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সক্রিও তিনি।
রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বেগুনি রঙের শাড়িতে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি।
প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা যায়, আভিজাত্যপূর্ণ রাজকীয় বেগুনি সিল্ক শাড়িতে নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। সোনালি ও রঙিন সুতোর নান্দনিক নকশার পাড় এবং ছোট ছোট সোনালি বুটিতে সাজানো শাড়িটির সঙ্গে তার খোলা কোঁকড়ানো চুল ও হালকা মেকআপের লুকটি দারুণ মানিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা লাজুক ভঙ্গিমার ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, বেগুনি তার প্রিয় রং, যা শাড়িতে জড়ালে আরও বেশি মার্জিত ও সুন্দর হয়ে ওঠে।
প্রিয় তারকার এই রূপ দেখে প্রশংসায় মেতে উঠেছেন অনুরাগীরা। ছবিগুলোর কমেন্ট বক্সজুড়ে বইছে ভালোবাসার জোয়ার। এক ভক্ত বেশ মজার ছলে লিখেছেন, ‘তিনি একসময় আমার বাবার ক্রাশ ছিলেন, আর এখন তিনি আমার ক্রাশ!’
অন্য আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা কখনো বুড়ো হবেন না, বয়স শুধু বাড়াবে আমাদেরই।’
অনেকে আবার একটু রসিকতা করে মন্তব্য করেছেন, ভক্তরা বয়সের ভারে পরিবর্তন হয়ে গেলেও এই নায়িকা যেন আজও সেই চিরচেনা তরুণী রূপেই আটকে আছেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();