স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড


ভোলায় গভীর রাতে স্বামীকে কুপিয়ে হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সাজা প্রাপ্ত আসামীর নাম নুরনাহার বেগম।

মঙ্গরবার (১৮ আগস্ট) দুপুরের দিকে ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান বাচ্চু।

মামলা সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামের ঝড়ু মুন্সি বাড়ির ম. ফরহাদ হোসেন টিটব দুই বিয়ে করেন।

প্রথম স্ত্রী ও মামলার বাদী মাহামুদা বেগম তার সঙ্গে নিজের বাড়িতে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী সাজাপ্রাপ্ত আসামী নুরনাহার বেগম একই উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে থাকতেন।

স্বামী ফরহাদ হোসেন টিটব দ্বিতীয় স্ত্রীর বাড়িতে তেমন যাতায়াত করতে না এবং তার খোঁজ খবর নিতেন না বলে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৩ অক্টোবর সন্ধ্যার দিকে দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগম স্বামীকে ফোন করে তার বাড়িতে আসতে বলেন। পরে সন্ধ্যার পরে টিটব দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যায়। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে গভীর রাতে কোনো এক সময় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পরে শরীরের কিছু অংশ পাতিলে ভরে রাখেন। পরের দিন সকালে নুরনাহার বেগমকে দা হাতে রক্তাক্ত অবস্থায় ঘরের দরজায় স্বামীর লাশের পাশে বসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

জুয়েল সাহা বিকাশ/কেজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *